• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এর অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। 

মন্ত্রী বলেন, রাজউকের জনবল সংকটের কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ও পরিকল্পিত নগর গড়তে সরকার বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে। 

রাজউকের অনিয়ম দূর্ণীতি ও জনভোগান্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ইতিমধ্যে সরকার বেশ কয়েকটি যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে রাজউকের সব কার্যক্রম ডিজিলাইজেশন করার প্রক্রিয়া চলছে। সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ২৪ দিনের মধ্যে যে কোন প্ল্যান পাশ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী জাকারিয়া তাহের। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। 

এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মিত কোয়ার্টার পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo