ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অপহৃত ৭ম শ্রেণির ছাত্রীকে ২০ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকায় উদ্ধার করেছে এসআরবি'র যৌথ টিম। এসময় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।
এসআরবির মিডিয়া উইং ়আজ মঙ্গলবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ আগষ্ট বিকালে ক্লাশ ছুটির পর বাড়ী ফেরার সময় পথিমধ্যে ৭ম শ্রেণির (১৩) স্কুল ছাত্রীকে ইজিবাইকে তুলে অপহরণ করে অজ্ঞাত স্হানে নিয়ে যায় কয়েকজন যুবক। এব্যাপারে মেয়ের পিতা আব্দুর রহমান বাদী হয়ে ৭ সেপ্টেম্বর চিরিরবন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা নং ১৪।
বিষয়টি ছায়া তদন্তে অপহরনকারির অবস্হান নিশ্চিত হয়ে ময়মনসিংহে কর্মরত এসআরবির ১৪ ব্যাটালিয়ের স্হানীয় ক্যাম্পের সহায়তায় ২০ সেপ্টেম্বর রাত ৯টায় ময়মনসিংহের ভালুকার আমতলী সরকার বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরনকারি মূল হোতা শাহিন আলম (২১) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
আসামি শাহিন আলম (২১) চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া গ্রামের দবির বাজারের আমিনুল ইসলাম লালুর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হা...
বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে...

মন্তব্য (০)