• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে দুই শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি বহুতল মার্কেট ভবনে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

২১সেপ্টেম্বর২৬ সোমবার দুপুরে পূরানথানা এলাকায় সামাদ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, জেলার হোসেনপুর উপজেলার রামপুর এলাকার মো: সাব্বির (৩০)ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই  গ্রামের গোলাপ মিয়ার ছেলে আসাদুল (৩৫)। 

পুলিশ জানায়, ৫ তলা ওই  মার্কেটের ওপরে নির্মাণ কাজ চলছিল। দুপুর ১২টার দিকে সামনের দিক দিয়ে লোহার রড ওপরে তুলছিলেন কয়েকজন শ্রমিক।

এক পর্যায়ে চতুর্থ তলার বারান্দা সংলগ্ন পিডিবির সঞ্চালন লাইনের স্পর্শে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনে আটকে থাকা দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ-১ আসনের এমপি মোঃ মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলছে।

 

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ...

image

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হা...

image

বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থন...

বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে...

image

জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়ক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়...

  • company_logo