• সমগ্র বাংলা

ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুরের 'টাকী রিপন' গ্রেফতার, ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১শে সেপ্টেম্বর) এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। উক্ত অভিযানে ফরিদপুর কোতোয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ফরিদপুরের কোতোয়ালী থানাধীন ঈশান গোপালপুর এলাকার মৃত আঃ হক বেপারীর ছেলে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোরে ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে আভিযানিক দলটি।

এসআরবি বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ২টি দস্যুতা, ১টি চুরি, ১টি এসিড অপরাধ দমন আইন এবং ১টি বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এসআরবি’র এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ...

image

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হা...

image

বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থন...

বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে...

image

জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়ক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়...

  • company_logo