• সমগ্র বাংলা

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ১২০০ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ ও ডুবাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশের সদস্যরা।

অভিযানকালে বিভিন্ন জলাশয় ও এলাকায় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

জামালপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ...

image

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হা...

image

বেনাপোল বন্দর থেকে বেশী রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থন...

বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে...

image

জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়ক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়...

  • company_logo