• সমগ্র বাংলা

বগুড়ায় মসজিদে যাওয়ার সময় কান্না শুনে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি সেখানে গিয়ে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষ মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় শিশুটিকে ওই জঙ্গলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে শিশুটিকে কে বা কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতকের বয়স দুই থেকে তিন দিনের। নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নারীর প্রতি সহিংসতা রোধে লালমনিরহাটে যুব সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি: নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প...

image

রাণীনগরে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ...

image

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩: স্বজনের লাশ নিয়ে ফেরার ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অসুস্থ স্বজনকে হাসপাতালে নেওয়ার...

image

হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে খুনিরা

নিউজ ডেস্ক : ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পরদিন তার বাসায় গিয়ে মা ড...

image

চাটমোহরে মাদক সম্রাট ওমর আলীর বিরুদ্ধে ফুুঁসে উঠেছে ৬ গ্র...

পাবনা প্রতিনিধি : তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়-এই শ্...

  • company_logo