• সমগ্র বাংলা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপের ইলেকট্রিশিয়ানের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপ অফ কোম্পানির এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই তরুণের নাম মো. সাকিবুল (২০)। তিনি সুজাবাদ দহপাড়া এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, সকালে তামিম গ্রুপ কোম্পানির কাজে থাকা অবস্থায় সাকিবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে বনানী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে খুনিরা

নিউজ ডেস্ক : ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পরদিন তার বাসায় গিয়ে মা ড...

image

চাটমোহরে মাদক সম্রাট ওমর আলীর বিরুদ্ধে ফুুঁসে উঠেছে ৬ গ্র...

পাবনা প্রতিনিধি : তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়-এই শ্...

image

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইল প্রতিনিধি : নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অ...

image

দিনাজপুরে শিশু হত্যার ঘটনায় মামলা গ্রহনসহ জড়িতকে গ্রেপ্তা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরের নসিপুরে শিশু হত্যা...

image

‎বগুড়ায় ময়লার ভাগাড়ে জাল টাকার বস্তা, আসল ভেবে জনতার হরিল...

বগুড়া প্রতিনিধিঃ ‎বগুড়া নগরীর গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে...

  • company_logo