• সমগ্র বাংলা

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নাতি তামীম (১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত তামীম একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তামীম বাড়ির বসতঘরে থাকা একটি স্টিলের শোকেস সরানোর চেষ্টা করছিল। এ সময় ঘরের বৈদ্যুতিক তার ছিঁড়ে শোকেসের ওপর পড়ে। এতে শোকেসটি বিদ্যুতায়িত হয়ে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে বাতাসী বেওয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বসতঘরের আসবাবপত্র সরানোর সময় জিআই তারের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তামীম হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর উপজ...

image

রাণীনগরে বই-কলম উপহার পেলো শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পা...

image

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত...

image

অপ্রতীমকে হারিয়ে পাগলপ্রায় মা নাহিদা, প্রশ্ন রাখলেন ‘এটা ...

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের স...

image

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক...

  • company_logo