• সমগ্র বাংলা

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে  আর্থিক অনুদান  প্রদান করা হয়েছে। 

১৯ সেপ্টেম্বর দুপুরে নড়াইল নতুন  টার্মিনাল অফিসে  নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে  মৃত ৪ শ্রমিকদের পরিবারের মাঝে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

মৃত শ্রমিকরা হলেন তরিকুল ইসলাম, শিহাব বিশ্বাস, মিজানুর রহমান ভিকু, সাধন বিশ্বাস।  

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের শ্রমিক নেতা ও নড়াইল বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রধান কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সভাপতি জেলাতে হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস  ফরিদ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি  মোহাম্মদ মকতুল হোসেন,সাধারণ সম্পাদক মোল্লা মোতাহার হোসেন,শ্রমিক নেতা মোঃ কামরুল ইসলাম,মোঃ আব্দুর রশিদসহ সাবেক বর্তমান শ্রমিক নেতা বৃন্দ। 

বক্তারা জানান শ্রমিক ইউনিয়নের নীতিমালা অনুযায়ী মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা বিতরণ করা হয় প্রতিবছর ১লা মে।  কিন্তু  মৃত চারজন পরিবারের আর্থিক সমস্যার কথা চিন্তা করে  ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে আজ। বাকি ১০ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা পহেলা মে বিতরণ করা হবে। 

মন্তব্য (০)





image

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়...

image

মানিকগঞ্জে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থ...

image

‎উলিপুরে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, ৩ ঘণ্টা পর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের নির্ধা...

image

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে ত্রি-বার্ষিক নির্বাচন...

দিনাজপুর প্রতিনিধি: আনন্দ উল্লাস উৎসবমূখর শান্তিপূর্ণ প...

image

নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত মালামাল উদ্ধার,...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন...

  • company_logo