• সমগ্র বাংলা

‎উলিপুরে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, ৩ ঘণ্টা পর উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের নির্ধারিত দামে সার না দিয়ে গোপনে খুচরা দোকানে বিক্রির অভিযোগ তুলে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল বাজারে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে নির্ধারিত দামে সার না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় গাবেরতল বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে দেখতে পান কয়েকজন কৃষক। ওই দোকানে কৃষকদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ সময় ক্ষুব্ধ কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে অবরুদ্ধ করে রাখেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় তিন ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজি হলেও ডিলারের কাছ থেকে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। অথচ একই সার খুচরা বাজারে প্রায় ৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। ডিলার ও স্থানীয় খুচরা বিক্রেতাদের একটি সিন্ডিকেটের যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কৃষকরা নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, “উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে উদ্ধার করে তার সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে।”

‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বলেন, “শুক্রবার ওই বাজারে সার বিক্রির কোনো কথা বা ঘোষণা ছিল না। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়...

image

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্র...

image

মানিকগঞ্জে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থ...

image

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে ত্রি-বার্ষিক নির্বাচন...

দিনাজপুর প্রতিনিধি: আনন্দ উল্লাস উৎসবমূখর শান্তিপূর্ণ প...

image

নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত মালামাল উদ্ধার,...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন...

  • company_logo