• সমগ্র বাংলা

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে এক অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তার পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তার দাফনের ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। মৃত নারীর হাতের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। #

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছর পর কুমার নদে শতবছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ...

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর...

image

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে পার্কিং করা বাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশভুক্ত কর...

image

সারের জন্য দীর্ঘ লাইন, ব্যাহত কৃষকের কর্মযজ্ঞ

জামালপুর প্রতিনিধি : ফসলের মাঠে কৃষকের ব্যস্ত সময়। আমনসহ বিভ...

image

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চ...

image

ফরিদপুরে ভুল করে কালাচকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে সাপের কা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর কালাচ সাপকে নির্...

  • company_logo