প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ট্রেনে কাটায় এক ব্যক্তি এবং বীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে তারা। এছাড়াও গতকাল নবাবগঞ্জে নিখোজ স্কুল ছাত্রের রক্তমাখা লাশ আজ দুপুরে স্হানীয় করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরের রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, আজ শুক্রবার সকালে পঞ্চগড় থেকে রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের চাকায় বিরলের ঢেলাপাটিয়া এলাকায় কাটা পড়ে জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রেললাইনের পাশে বাঁশ কাটার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সে।
জামাল (৬৫) বিরলের ধামাহার গ্রামের কছির উদ্দিনের ছেলে।
এদিকে আজ ( প্রত্যুশে) ভোর ৫টার দিকে বীরগঞ্জ খানসামা সড়কে শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক ফারুক নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
ফারুক (৪১) কাহারোল উপজেলার জগন্নাথপুরের দলিল উদ্দিনের ছেলে।
এছাড়াও গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জে নিখোজ স্কুল ছাত্র তাসরিফুল ইসলাম তামিমের রক্তমাখা লাশ আজ শুক্রবার দুপুরের দিকে স্হানীয় করতোয়া নদীতে উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক মাহমুদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাসরিফুল ইসলাম তামিমকে একজন সহপাঠী বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে দেখেছিল স্হানীয়রা। ওই বন্ধু একাই বাড়ী ফিরলেও কাউকে কিছুই জানায়নি তার সহপাঠী। তবে তামিমকে খুজে না পেয়ে রাতে থানায় জিডি করেছেন অভিভাবক। আজ শুক্রবার দুপুরের দিকে ওই নদীর স্হানীয় একটি ঘাটে তার লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্হানীয়রা। সুরতহাল রিপোর্টে লাশের মুখ মন্ডলে রক্ত মাখা দেখা গেছে। তার সহপাঠীকে জিজ্ঞাসাবাদে এক সঙ্গে গোসলের সতত্য মিলেছে। গোসলের আগে কাঁদা মাখামাখিসহ নদীতে জলকেলী করেছিল দুই বন্ধু। কিন্তু সে একাই ফিরে গেলেও অজ্ঞাত কারনে সঙ্গী বন্ধুর পরিনতির কথা গোপন রেখেছিল সে। তবে মৃত্যুর সঠিক কারন নির্নয়ে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা।
তাসরিফুল ইসলাম তামিম ( ১২) নবাবগঞ্জের কাঁচদহ গ্রামের আবুল কাশেমের ছেলে। স্হানীয় ধুধিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনিতে পড়তো।
ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর...
ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশভুক্ত কর...
জামালপুর প্রতিনিধি : ফসলের মাঠে কৃষকের ব্যস্ত সময়। আমনসহ বিভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর কালাচ সাপকে নির্...

মন্তব্য (০)