ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
সংগঠন সূত্রে জানা যায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও সাংগঠনিক সম্পাদক রাসেলের নির্দেশনায় এবং ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের সহযোগিতায় জেলা যুবলীগ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বাহিরদিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। ছবিতে দেখা যায়, হাতে ব্যানার নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। অংশগ্রহণকারীদের মুখ মাস্কে আবৃত ছিল এবং তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘোষিত রায় বাতিলের দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)