• সমগ্র বাংলা

জামালপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ।

আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার ভাটারা পূর্বপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ভাটারা পূর্বপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠান থেকে শাহ আলমকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন বলেন, গত ৬মাস আগেই তাকে নারী কেলেঙ্কারির জন্য বহিষ্কার করা হয়েছে। তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সকল আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

শিশু হত্যার বিচার দাবির মিছিল থেকে ছাত্রলীগের ২ নেতা আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শি...

image

দিনাজপুরের পৃথক অভিযানে গাঁজার গাছ ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন ...

image

‎ভূঞাপুরে প্রতিবন্ধী নাহিদের স্বপ্ন পুরণ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। ভ...

image

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অ...

image

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না:...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদ...

  • company_logo