• সমগ্র বাংলা

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “আপনজনের শক্তিতে এগিয়ে চলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেসার্স প্রগতি ট্রেডার্সের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এ কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রগতি ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার সিমেন্ট শীটের এরিয়া ম্যানেজার মো. ফেরদৌস আলম, ধনবাড়ী-গোপালপুর এলাকার বিক্রয় অফিসার মো. আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন  ব্যবসায়ী ও সাংবাদিক মো. নুর আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মো. রাব্বি হোসেনসহ আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিমেন্ট শীটের কারিগররা।

কর্মশালায় আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারবিধি, স্থায়িত্ব এবং সঠিকভাবে স্থাপন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কারিগরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ কারিগরদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানসম্মত কাজ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী কারিগরদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo