• সমগ্র বাংলা

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারন সম্পাদক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল বুধবার দুপুরে শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাসভবন থেকে এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এস এম হুমায়ুন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ আল আমিনকে নিয়ে মামলা, ছাত্রদের উপর হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এস এম হুমায়ূন কবির উজ্জলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo