ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস্তান্তরের পর তা অস্বীকার ও হস্তান্তর প্রক্রিয়ায় গড়িমসির অভিযোগে সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও একাধিকবারের নির্বাচিত সাবেক সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে শেখ ফয়েজ আহমেদ অভিযোগটি করেন। জিডি নম্বর-২৪৭৯। অভিযোগে পত্রিকার মালিকানা হস্তান্তরের বিষয়টি অস্বীকার করার পাশাপাশি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তার জীবন নাশের ক্ষতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আর্থিক সংকটের কারণে সৈয়দ নাজমুল আলম পারভেজ স্বেচ্ছায় বিজ্ঞ নোটারি পাবলিক, ফরিদপুরের মাধ্যমে ২০২০ সালের ২৭ জুলাই একটি হস্তান্তরনামার মাধ্যমে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস্তান্তর করেন। ওই হস্তান্তরনামার রেজিস্ট্রেশন নম্বর ৫৫১ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
শেখ ফয়েজ আহমেদের অভিযোগ, মালিকানা হস্তান্তরের পর সৈয়দ নাজমুল আলম পারভেজ দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর বর্তমানে একটি সংঘবদ্ধ মহলের প্ররোচনায় হস্তান্তরের বিষয়টি অস্বীকার করছেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জিডিতে আরও অভিযোগ করা হয়েছে, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণ এবং পরবর্তীতে তা পরিশোধ না করার অভিযোগে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। এছাড়া ফরিদপুর ও বাগেরহাটের আদালতে তার বিরুদ্ধে চেকসংক্রান্ত মামলা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব মামলার মধ্যে কোনো কোনো মামলায় আদালতের রায় ও সাজা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর নিকট জানতে চাইলে, তিনি জিডির কথা জানান। তিনি আমাদের বলেন, একজন প্রতারকের পক্ষে সব কিছুই অস্বীকার করা সম্ভব। কারন
ফরিদপুরের বিজ্ঞ আদালতে সৈয়দ নাজমুল আলম পারভেজ একাধিক চেক প্রতারণা মামলায় দন্ডিত। এ কথা সকলেই জানেন।
অন্যদিকে, সৈয়দ নাজমুল আলম পারভেজ বিভিন্ন মাধ্যমে দৈনিক আজকের সারাদেশ পত্রিকা বিক্রি বা হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে, গত ১ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে সৈয়দ নাজমুল আলম পারভেজ এর মালিকানাধীন ‘আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে অনুমোদনহীন একটি প্রতিষ্ঠানে বোয়ালমারী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সিলগালা করার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির বৈধ অনুমোদন নেই ও অপচিকিৎসা দেওয়ার অভিযোগে প্রশ্ন উঠায় অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...
নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জি...
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈর...

মন্তব্য (০)