ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, বিক্রি ও লেবেলবিহীন পণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের ৭ দিনের মধ্যে চিহ্নিত ত্রুটি ও অনিয়ম সংশোধনের পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই তৈরি ও বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি লেবেলবিহীন দই বাজারজাত এবং প্রয়োজনীয় বিএসটিআই লাইসেন্স না নেওয়ারও প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...
নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জি...
ফরিদপুর প্রতিনিধি : দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস...
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

মন্তব্য (০)