ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জন এস এম মঞ্জুর এ এলাহিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে প্রতিহত করতে সিভিল সার্জন এর কার্যালয়ের মূল ফটক আটকে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
রোববার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে দশটা পর্যন্ত সচেতন ছাত্র সমাজের এ অবরোধ কর্মসূচি চলে।
এ সময় তারা নবনিযুক্ত সিভিল সার্জনকে প্রতিষ্ঠাক্ষা দিয়ে নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ দাবি করে বলেন, ফ্যাসিবাদের দোসর হওয়া সত্বেও এস এম মনজুর এ এলাহীকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা অনভিপ্রেত, অবিলম্বে এ নিয়োগ বাতিল না করা হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
পরে বেলা ১১ টার দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শ্রমিক দলের...
নড়াইল প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্ক...

মন্তব্য (০)