• সমগ্র বাংলা

মাদক বিয়ারীকে ধরে ধরে মারেন, পুলিশে দেন- শাহজাহান চৌধুরী এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : ‎বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি নির্মূল করে টেকনাফ উপজেলাকে একটি শিশুবান্ধব ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

‎তিনি বলেন, “টেকনাফে কোনো শিশুর বিয়ে হবে না, কোনো শিশু শ্রমে যুক্ত থাকবে না। প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরে ধরে মারেন,  পুলিশে দিন।”

‎তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎শাহজাহান চৌধুরী আরও বলেন, টেকনাফকে মাদকমুক্ত করতে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, আলেম-ওলামা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। “মাদক ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তথ্য দিন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। মাদকমুক্ত টেকনাফ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

‎১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে "উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত" ঘোষণা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভােকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা জাহান, 

‎পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ,  টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবদুল মান্নান ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসাইন, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু। 

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনীক চৌধুরী বলেন, আজকের এই ঘোষণা টেকনাফবাসীর জন্য অত্যন্ত গর্বের। তবে এই অর্জনকে ধরে রাখাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। শিশুদের একটি নিরাপদ, বৈষম্যহীন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমরাই আগামী দিনে এই আলোর মশাল বয়ে নিয়ে যাবে টেকনাফকে।

‎এর আগে টেকনাফে উপজেলা প্রশাসন ও এনজিওদের সমন্বয়ে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎স্থানীয়দের মতে, টেকনাফের বিভিন্ন এলাকায় দারিদ্র্য, অসচেতনতা, শিক্ষার সুযোগের অভাব ও পারিবারিক চাপের কারণে কিছু শিশু অল্প বয়সেই শ্রমে যুক্ত হচ্ছে এবং মেয়েদের বাল্যবিবাহের ঝুঁকিও তৈরি হচ্ছে। এ অবস্থায় সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনিক নজরদারি ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি।

‎বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি মসজিদের ইমাম, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অতিথিরা। একই সঙ্গে শিশুশ্রমে নিয়োজিত শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্টরা বলছেন, এমপি শাহজাহান চৌধুরীর ঘোষণাকে বাস্তবে রূপ দিতে হলে শুধু ঘোষণা নয়, নিয়মিত মনিটরিং, সচেতনতামূলক কর্মসূচি, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফেরানো এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

‎টেকনাফকে “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা” হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

‎আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ -২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়নে উপস্থিত অভিভাবক ও স্থানীয় সুধীজন উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিক...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা...

image

ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো দেওয়া ঘিরে দুই পক্ষে দফায়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার ...

image

ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি : একদিকে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে ধ্বংস, অন...

image

ময়মনসিংহ মহানগর জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্য...

image

জমি নিয়ে বিরোধের জেরে সোনারগাঁয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক...

  • company_logo