• সমগ্র বাংলা

ফরিদপুরে নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক দিকনির্দেশনায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌধুরী নায়াব ইউসুফ এ জনকল্যাণমূলক কর্মসূচির সার্বিক পর্যবেক্ষণ করেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "তৃণমূল ও অসহায় মানুষের দোড়গোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাভাবে যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরও আশ্বাস দেন যে, জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে।

দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ বিশেষজ্ঞ দল বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রদেয় চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।

মন্তব্য (০)





image

নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিক...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা...

image

ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো দেওয়া ঘিরে দুই পক্ষে দফায়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার ...

image

ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি : একদিকে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে ধ্বংস, অন...

image

মাদক বিয়ারীকে ধরে ধরে মারেন, পুলিশে দেন- শাহজাহান চৌধুরী ...

কক্সবাজার প্রতিনিধি : ‎বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজ...

image

ময়মনসিংহ মহানগর জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্য...

  • company_logo