ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় শ্মশানঘাট এলাকায় মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।
কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলামকে জানানো হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়ক...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাঁ...
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণাল...
গাজীপুর প্রতিনিধি: নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে শেষ পর্য...

মন্তব্য (০)