• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ট্রাকচাপায় কিশোর হেলপার নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মো. বাপ্পি (১৫) নামে এক কিশোর হেলপার নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াখালের মুখ এলাকায় এনবিসিএল ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পি কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভুমরিয়া এলাকার মৃত শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবাহী নম্বরবিহীন ১০ চাকার ট্রাকটি ব্রিক ফিল্ডে প্রবেশের সময় বাপ্পি ট্রাক থেকে নেমে গেট খুলে দেন। পরে ট্রাকে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার পর ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

কৃষি উদ্যোক্তা ফারুকের অনন্য উদ্যোগ: মাটির নিচে ড্রেন নি...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ...

image

জাতীয় সংসদের দুই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি গাজীপু...

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর...

image

শিক্ষককে বাসায় ডেকে মারধরের ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হ...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মার...

image

নওগাঁয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলমান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়া...

image

গাছের ডালে দর্শক দেখে গ্যালারির আশ্বাস প্রতিমন্ত্রীর

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামে...

  • company_logo