• সমগ্র বাংলা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় অজ্ঞাতনামা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুলিশসহ অনেকের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ####

মন্তব্য (০)





image

গাছের ডালে দর্শক দেখে গ্যালারির আশ্বাস প্রতিমন্ত্রীর

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামে...

image

টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি"র অভিযান: ১৪ লাখ পিস ইয়া...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমা...

image

ভোরের সড়কে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু-রিয়াজুলের...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্মস্থলের উদ্দেশ্যে ব...

image

নড়াইলের গন্ধর্ব্যখালীতে নদীভাঙন রোধ ও পুনর্বাসনের দাবিতে ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী এলাকায় চিত...

image

গোপন তথ্যের দুই সূত্র, কালীগঞ্জে মিলল ২০৪ পিস ইয়াবা

গাজীপুর প্রতিনিধি : একটি অভিযান শুরু হয়েছিল একটি বাড়িকে ঘিরে...

  • company_logo