• সমগ্র বাংলা

নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে মাহিয়া আক্তার (৬) ও ছেলে মোহাম্মদ মাহিন (৫)। তারা সম্পর্কে আপন ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই-বোন বাড়ির কাছাকাছি মধ্য আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা সাঙ্গু নদীর পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তান হারানোর বেদনায় বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তাদের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

মন্তব্য (০)





image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

image

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁ প্রতিনিধি: দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস...

image

নড়াইলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা, সর্বস্তরের মানুষকে...

নড়াইল প্রতিনিধিঃ সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্...

image

গোপালপুরে বিনামূল্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ...

image

ক্লিনিক ডায়াগনষ্টিকের লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি ও ঘুষ ব...

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশের ৭৩ শতাংশ চিকিৎসা সেবা বেসরক...

  • company_logo