• সমগ্র বাংলা

গোপালপুরে বিনামূল্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এখলাছ মিয়া, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপি, গোপালপুরের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর ডেইরি মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘উন্নত জীবনের সন্ধানে’-এর নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বকনা গরু পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবারগুলোর জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গবাদিপশু পালন ও সঠিক পরিচর্যার মাধ্যমে দুধ উৎপাদনসহ বিভিন্নভাবে অর্থনৈতিক সুফল পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এবং ‘উন্নত জীবনের সন্ধানে’, গোপালপুর, টাঙ্গাইলের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু বিতরণের মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য (০)





image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

image

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁ প্রতিনিধি: দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস...

image

নড়াইলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা, সর্বস্তরের মানুষকে...

নড়াইল প্রতিনিধিঃ সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্...

image

নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্...

image

ক্লিনিক ডায়াগনষ্টিকের লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি ও ঘুষ ব...

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশের ৭৩ শতাংশ চিকিৎসা সেবা বেসরক...

  • company_logo