• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্লিন এন্ড গ্রীন মানডে কর্মসূচির উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: পরিচ্ছন্ন ও সবুজ লালমনিরহাট গড়ার কর্মসূচি হিসেবে লালমনিরহাটে ক্লিন এন্ড গ্রীন মানডে কর্মসূচির উদ্বোধন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির পরিকল্পনা ও নির্দেশনায় সোমবার সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।
মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরিচ্ছন্নতা কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেয়। এ সময় বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন অতিথিরা।এ ক্লীন এন্ড গ্রীন কর্মসূচি জেলা সদরের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়।এ সময় শিক্ষার্থীরা তাদের নিজ প্রতিষ্ঠান সহ এর আশপাশের এলাকা পরিস্কার করে। প্রতি সোমবার প্রতিটি বিদ্যালয়ে এই ক্লীন এন্ড গ্রীন কর্মসূচি পালিত হবে।
লালমনিরহাট জেলা প্রশাসকমুহা: রাশেদুল হক প্রধান বলেন, আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হলে শরীর ও মন সরল রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি নিজ বাড়ি, আশপাশের পরিবেশ,কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা এ কর্মসূচি আজ জেলা সদরে চালু করলাম এটি পুরো লালমনিরহাট জেলায় চালু করা হবে। আলোকিত লালমনিরহাট কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ ও পরিছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

image

নওগাঁর গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল

নওগাঁ প্রতিনিধি: দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস...

image

নড়াইলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা, সর্বস্তরের মানুষকে...

নড়াইল প্রতিনিধিঃ সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্...

image

নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্...

image

গোপালপুরে বিনামূল্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ...

  • company_logo