ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে গতকাল রবিবার রাত ১১টার দিকে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে স্হানীয় গ্রামবাসি এবং বিজিবি। আজ সোমবার সকাল থেকে আরো সতর্ক অবস্থায় নিয়েছে তারা।
জানা গেছে, রাত ১১টার দিকে বিরামপুরের কাটলা ইউনিয়নে বিজিবির দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় ২০থেকে ২৫জনের মত ভারতীয়কে জড়ো করে বিএসএফ। মধ্যরাতে পুশইনের তৎপরতা চোখে পড়ায় হাতে লাঠি নিয়ে অবস্হান নেয় স্হানীয় গ্রামবাসি। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে যায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের দাউদপুর বিওপির টহল দল।
ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান জানান, রাত ১১টার দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলে ২০/২৫ জনকে বাংলাদেশ সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থলে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয় ভারতীয়দের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তবে আজ সোমবার সকাল থেকে সীমান্তে ভারতীয়দের উপস্হিতি চোখে পড়েনি। হয়তঃ সাময়িকভাে সরিয়ে নিয়ে অন্য কোন সীমান্ত পথে তাদরেকে আবারো পুশইনের চেষ্টা চালাতে পারে বিএসএফ।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী নিয়মিত অভিযানে ন...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর খোলা বাজারে সার ব্যবস্থাপনায় অনিয়ম প...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ই...
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দ...

মন্তব্য (০)