ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’। শনিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে বিকেল ৫টার সময় বর্ণাঢ্য সুধী সমাবেশের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি নির্ভর পুলিশিং জরুরি হয়ে পড়েছে। এই ল্যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার সংক্রান্ত যেকোনো অপরাধের রহস্য উন্মোচন দ্রুত ও কার্যকর হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তি...
ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভ...

মন্তব্য (০)