• সমগ্র বাংলা

গোপালপুরে জিকেডিএ এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (জিকেডিএ) আয়োজিত বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট ও নগদ ৬৫০টাকা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ ৩৫০ টাকা করে প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত...

image

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক-১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার...

image

মা‌নিকগ‌ঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বা...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামত...

image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম, ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তি...

image

গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল...

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভ...

  • company_logo