ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডা. আব্দুল লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে,
উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
মাছের পোনা অবমুক্তের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তি...
ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভ...

মন্তব্য (০)