• সমগ্র বাংলা

নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ

বগুড়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শহরের জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
শোভাযাত্রায় নারী-পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। এ সময় তাঁদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত হয়।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হবে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। তিনি বলেন, নতুন করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের হাতে তা তুলে দিতে চাই।’

বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo