• সমগ্র বাংলা

গোপালপুরে পাগলা শেয়ালের হামলা, আহত ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পাগলা শেয়ালের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি ছাগল ও একটি গরুকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে একটি শেয়াল জামতৈল এলাকায় চারটি ছাগলের ওপর হামলা করে। পরে দুপুর ২টার দিকে শেয়ালটি স্থানীয় রোকনের বাড়িতে ঢুকে একটি গরুকে আক্রমণ করে। এ সময় রোকনের স্ত্রী সাজেদা বেগমকে কামড় দেয়।

পরে একই এলাকার রহিম, পিতা মৃত আব্দুল গনি, এবং আরও একজনকে শেয়ালটি কামড় দেয় বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আক্রান্ত গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সাজেদা বেগমের স্বামী ফরহাদ আলী বলেন, ‘শেয়ালটি বাড়িতে ঢুকে গরুকে আক্রমণ করে। এ সময় আমার স্ত্রীসহ আরও দুজনকে কামড় দেয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ঘটনায় জামতৈলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেয়ালটি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo