ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) চাটমোহর পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত, ভক্তিমূলক গান ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সন...
মানিকগঞ্জ প্রতিনিধি : ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে দে...
বগুড়া প্রতিনিধি : ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্র...

মন্তব্য (০)