ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তে সকাল ৯.৩০ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুক্তাগাছা উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি এম এন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহর সংলগ্ন লস্করপুর-চাঁনমারি এল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারপিটের শিকার ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ৬০...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র ১৯ একর আয়তনের ওপর পরিচালিত...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগর...

মন্তব্য (০)