ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, টাঙ্গাইলের সিপিসি-৩।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানা ব্রীজ সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় ৬টি বস্তায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে উদ্ধারকৃত আলামতসহ গোপালপুর থানায় প্রেরণ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইল শহর সংলগ্ন লস্করপুর-চাঁনমারি এল...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারপিটের শিকার ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাত্র ১৯ একর আয়তনের ওপর পরিচালিত...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগর...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থা...

মন্তব্য (০)