• সমগ্র বাংলা

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশি সাইফুল বিশ্বাস (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে সাইফুল মারা যান।

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আগদিয়া গ্রাম থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি প্রতিনিয়ত সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল বিশ্বাসসহ পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত সাইফুলকে জেলা হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ওইদিন (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় মাকে মারধর, যুবকের ৬ মাসে...

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থা...

image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কঠোর নিরাত্তায় ঈশ্বরদীত...

পাবনা প্রতিনিধি : আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাত্তার মধ্য দি...

image

গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসিকে ৩৩ হাজ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের পুরাতন বা...

image

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জামালপুর প্রতিনিধি : 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে...

  • company_logo