ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (৩১ আগস্ট) বিকেলে পাঁচুড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মাদক কারবারি জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন-শাশুড়ি সীমা বেগম (৩৮) ও জামাই রাসেল শেখ (২১)। সীমা পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং জামাই রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকেলে নড়াইলের পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ সীমা বেগম ও তার মেয়ের জামাই রাসেল শেখকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। এর প্রায় দুই মাস আগে সীমার স্বামী ইউসুফ শেখ মাদক মামলায় কারাগারে আছেন।
ডিএনসি’র উপপরিচালক গোলক মজুমদার আরও জানান, ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার অন্যতম মাদক কারবারি। স্বামী কারাগারে থাকায় শাশুড়ি ও জামাই মিলে মাদক কারবার করছেন। এক্ষেত্রে ইউসুফ শেখ, তার স্ত্রী সীমা বেগম এবং জামাই মিলে মাদক বেচাকেনা চালিয়ে আসছেন। প্রায় ছয় বছর ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত তারা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিব...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্...
মানিকগঞ্জ প্রতিনিধি : খেলাধুলা মানুষের জীবনের অনিশ্চয়ত...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সময়মতো অফিসে থাকা ২ এসিল্যান্ডসহ ভূমি ...

মন্তব্য (০)