ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ ভোররাতের অভিযানে নওগাঁয় ৪২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
সোমবার বেলা সোয়া ৩ টার দিকে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে ডিবির সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ তারিকুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান আরও একজনের সঙ্গে যোগসাজশ করে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। তাঁর ওই সহযোগীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোর...
পাবনা প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় শিক্ষা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় কবি কা...
ময়মনসিংহ প্রতিনিধিঃ জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্য...

মন্তব্য (০)