ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে ২ বিজিবি
টেকনাফ ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—টেকনাফের কুলালপাড়া গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে জামাল হোসেন (৩৮), নোয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মোঃ এমরান (২৫) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২৪)।
২৯ আগস্ট শনিবার রাতে টেকনাফের সাবরাং এলাকা সংলগ্ন নাফ নদীতে এই বিশেষ অভিযান পরিচালনার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং এলাকা সংলগ্ন নাফ নদীতে
বিজিবির আভিযানিক দল একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে দ্রুতগতিতে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নৌ-টহলদল নৌকাটিকে থামার সংকেত প্রদান করে। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ-টহলদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে মাদক পাচারকারীরা নৌকায় থাকা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেয়। বিজিবির নৌ-টহলদলের তাৎক্ষণিক ও কৌশলী পদক্ষেপের ফলে ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ নৌকায় থাকা ৩ জনকে আটক করা সম্ভব হয়।
পরবর্তী সময়ে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির আভিযানিক দল নাফ নদীতে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে বস্তাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে সর্বমোট ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলের সময় তলি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরসহ সারাদেশে রাসায়নিক সার ...
ঠাকুরগাঁও পণতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী...

মন্তব্য (০)