• সমগ্র বাংলা

গোপালপুরে ধানক্ষেতে কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আলমনগর ইউনিয়নের নবগ্রাম মুন্সিবাড়ির মৃত শাহাদৎ হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে একাই ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান তিনি। প্রচণ্ড রোদে ওই সময় জমিতে তার সঙ্গে আর কেউ ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুপুরের পরই তার মৃত্যু হয়ে থাকতে পারে। রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও-১ এ দেলোয়ারেই আস্থা জামায়াতের

ঠাকুরগাঁও পণতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী...

image

মুক্তাগাছার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি

ময়মনসিংহ প্রতিনিধি: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা&r...

image

রূপপুরে জরুরি মোকাবিলায় জাতীয়-স্থানীয় সংস্থার সমন্বিত কর্...

পাবনা প্রতিনিধিঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য প...

image

পাবনায় ছয় বিদ্যালয়ে বই ও বুক শেলফ উপহার দিলেন পাবিপ্রবি উ...

পাবনা প্রতিনিধিঃ নিজের অর্থায়নে ৪টি প্রাথমিক বিদ্যালয় এ...

image

মা‌নিক‌গঞ্জে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার, পে‌টে ধারা‌লো অ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থ...

  • company_logo