• সমগ্র বাংলা

কালীগঞ্জে বাল্যবিবাহ রুখতে পরিবার-সমাজকে এগিয়ে আসার আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: একটি বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, থামিয়ে দিতে পারে তার শিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নও। অন্যদিকে নারী ও শিশুর প্রতি সহিংসতা তৈরি করে পরিবার ও সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত। এসব বিষয়কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে নারী ও শিশুর নিরাপত্তা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সভাটির আয়োজন করে।

সভায় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি থেকে রক্ষা এবং তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, মসলিন কটন মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক আব্দুর রহমান আরমান প্রমুখ। সভায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহকে শুধু পারিবারিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক নিরাপত্তা, শিক্ষার অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ। তাই এসব সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

তারা বলেন, বাল্যবিবাহের কারণে একটি শিশুর শিক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে কোনো পরিবারে বাল্যবিবাহের উদ্যোগ দেখা দিলে তা প্রতিরোধে স্থানীয় মানুষ, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি সম্মান, নিরাপত্তা এবং সমঅধিকার নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য পরিবার থেকেই শিশুদের সচেতন করে তুলতে হবে এবং যেকোনো ধরনের সহিংসতা বা বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভা শেষে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo