ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সম্প্রতি বলেছেন, দেশে স্যারের কোন সংকট নেই, কিছু দুষ্কৃতিকারী সংকট তৈরি করছে। পর্যাপ্ত মজুত থাকার পরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তা সহ্য করা হবে না। তিনি বলেছেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩ টায় উপজেলা হল রুমে ফরিদপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেলার পেঁয়াজ ও পাট চাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অত্যন্ত ভালো। এ কারণে অন্যান্য অনেক এলাকার তুলনায় এখানে চাষাবাদে তুলনামূলক কম পরিমাণে সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব। আর এ কারণে এই এলাকায় পেঁয়াজ ও পাটের চাষ খুব ভালো হয়।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম।
বগুড়া প্রতিনিধিঃ চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে ব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
মানিকগঞ্জ: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের কোনো...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসে...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় &ls...

মন্তব্য (০)