• সমগ্র বাংলা

খাদ‌্য গুদা‌মে অ‌নিয়ম পে‌লেই জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে তাৎক্ষ‌নিক ব‌্যবস্থা: মা‌নিকগ‌ঞ্জে খাদ‌্য মন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ব‌লে‌ছেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সঠিক ভাবে হচ্ছে কি না, তা কঠোর ভাবে তদারকি করা হবে। ইতো মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি খাদ্যগুদামে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা‌ঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে ব‌লেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় খাদ্য নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। খাদ্য মজুতের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

প‌রে তি‌নি দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে। এ কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

অনুষ্ঠানে ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মা‌নিকগঞ্জ জেলা সি‌ভিল সার্জন আইভী ফেরদৌস, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন,  সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার। সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. জিয়াউর রহমান জিয়াসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় বিজনেস কনফারেন...

বগুড়া প্রতিনিধিঃ চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে ব...

image

গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

‎দেশে স্যারের কোন সংকট নেই, কিছু দুষ্কৃতিকারী সংকট তৈরি ক...

ফরিদপুর প্রতিনিধি: কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশি...

image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসে...

image

নারায়ণগঞ্জে নকল বন্দুক নিয়ে ভিডিও,দুই যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় &ls...

  • company_logo