ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমা...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফরিদা ...
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার...

মন্তব্য (০)