• সমগ্র বাংলা

দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ফরিদা বেগম (৪০)) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফরিদা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলমবাজার এলাকার আবু কালাম মাদবরের স্ত্রী ও দুবলী হাসির মোর এলাকার  মোহাম্মাদ শেখের মেয়ে।
নিহতের বড় মেয়ে সোনিয়া আক্তার জানান, তার বাবা আবু কালাম মাদবর তার মা ফরিদাকে মাঝে মধ্যেই প্রচুর মারধর ও মানষিক নির্যাতন করতো। বৃহস্পতিবার রাতে তার মা বাবার মাঝে ঝগড়া হয়। এরপর সকালে তার মায়ের জুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহতের আরেক মেয়ে ইসমত আরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সকালে দেখেছি। আমাদের কোন অভিযোগ নেই।
নিহতের বাবা মোহাম্মাদ শেখ বলেন, মেয়ের জামাই আমার মেয়েকে অনেক মারধর করতো। কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি প্রতিবেদকে বলেন, এক মাদবর ফোন দিয়ে আমাকে বললো যে যাওয়ার চলে গেছে, কোন অভিযোগ করবেন না। আমরা লাশ মাটি দেয়ার ব্যবস্থা করে দিব।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠনো হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর...

image

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন ...

image

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যা...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমা...

image

‎বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকার...

image

টাঙ্গাইলে বেসরকারি খাতের ভেটেরিনারিয়ানদের সঙ্গে জেলা প্র...

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার...

  • company_logo