• সমগ্র বাংলা

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, জেলা গোয়েন্দা শাখা চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চার মাথা ধোপাপুকুর রোডে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের একটি দল 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়া দিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোঃ ইমরান হোসেনকে (২৩) ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখকে (২০) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরদিকে একই দিন পূর্ব টিয়ারতলা গ্রামে অভিযান চালিয়ে এ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সালাম প্রামানিক এর ছেলে হাফিজুল ইসলাম (২০) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

ওসি আরো জানান, আটককৃতরা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায়  মামলা রেকর্ড করে বৃহস্পতিবার আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo