• সমগ্র বাংলা

‎রংপুরে ৪ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সির্দ্ধাথ এবং মুগ্ধ দাসের ডিএনএ ও ডোপ টেস্ট করা হবে: পুলিশ কমিশনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রংপুরে আলোচিত ফোর মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে; একইসঙ্গে ডোপ টেস্ট করা হবে। এ জন্য আদালতের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল মাবূদ।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল দশটায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে এক ব্রিফে একথা জানান তিনি।

‎কমিশনার বলেন, আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গণপতি চক্রবর্তী ও পরিবারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রীতিলতা চক্রবর্তী এবং আগামী চক্রবতীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে আবারও নিশ্চিত করেন তিনি।

‎তিনি জানান, গ্রেফতারকৃত সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে বাড়ির জমি কিনেছিলেন গণপতি। শরিকদের মধ্যে টাকা-পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে বলেও জানান তিনি। তা পেলে নগদ টাকা উত্তোলন করা হয়েছিল কিনা বোঝা যাবে।

‎প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোররাতে মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করা, আগামী চক্রবর্তী ও ছেলে জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তী।

মন্তব্য (০)





image

চাটমোহরে নকল দুধ তৈরির সময় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও ...

পাবনা প্রতিনিধিঃ দেখতে সাদা, নাম দুধ—কিন্তু তৈরির উপকর...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ফ্লাইওভ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের ভয়া...

image

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কাটুন দেখ...

image

বাড়ি ফেরার পথে অচেতন, জ্ঞান ফিরল হাত-পা বাঁধা অবস্থায়

গাজীপুর প্রতিনিধি : বাড়ি ফেরার জন্য অটোরিকশায় উঠেছিলেন ২১ বছ...

image

সীমান্তে ৬ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা...

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী...

  • company_logo