• সমগ্র বাংলা

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে আয়োজিত এ কর্মসূচিতে জশনে জুলুস, ইসলামী আলোচনা, কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর আলহাজ্ব এম এম ডক্টর আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। এটি বারোপুরস্থ সিদ্দীক্বিয়া দরবার থেকে শুরু হয়ে মাটিডালি, বনানী ও বিশ্বরোড প্রদক্ষিণ করে দরবারে গিয়ে শেষ হয়।

পরে বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওয়াজ-মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এম এম ডক্টর আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী। তিনি ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মুসলমানদের মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। “আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এইদিন সর্বাধিক খুশির দিন। পবিত্র হাদীস শরীফে এসেছে, হযরত সালমান ফারসী (রা.) হতে বর্ণিত-‘হযরত মুহাম্মাদ (দরূদ) উনাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না।’ আবার কোরআন শরীফের সূরা আম্বিয়ার ১০৭ আয়াতে আল্লাহপাক এরশাদ করেছেন-‘হে রাসুল (দরূদ), আপনাকে আমি সারা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।’ তাই ১২ রবিউল আউয়াল সমগ্র সৃষ্টি জগতের জন্য খুশির দিন।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে-যাতে ঈদে মিলাদুন্নবী পালনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা রয়েছে। এটি বৃহত্তর সুন্নী মুসলিম সমাজের স্বার্থবিরোধী এবং ইসলামবিরোধী কার্যকলাপ। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে ধর্মের পথে নিজেদের পথচলার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজনে মুসল্লিদের জন্য সাহরির ব্যবস্থা করা হয়। রাতব্যাপী কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মহাসমাবেশ শেষ হয়।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জ...

image

স্বৈরাচার সরকার ৬০ হাজার কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া রে...

বগুড়া প্রতিনিধি : স্বৈরাচার সরকার গ্যাস সংরক্ষণের জন্য ল্যান...

image

টেকনাফে রাইফেলসহ ৩টি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়ক সংলগ্ন ...

image

নকল পণ্য থেকে মাদক সেবন: কালীগঞ্জে একদিনে ৪ জন দণ্ডিত, প্...

গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র।...

  • company_logo