• সমগ্র বাংলা

যে আমগাছের নিচে পড়ে ছিল বুট, সেখানেই মিলল হান্নানের মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : একটি আমগাছ। গাছের নিচে পড়ে থাকা এক জোড়া বুট। আর সেই গাছের ডালে ঝুলে থাকা একজন নিরাপত্তাকর্মীর মরদেহ-ভোরের আলো ফোটার আগেই এমন দৃশ্যের মুখোমুখি হন গাজীপুরের কালীগঞ্জের একটি নির্মাণাধীন ফ্যাক্টরীর কর্মীরা।

নিহত ব্যক্তি মো. আব্দুল হান্নান (৫৫)। তিনি নির্মাণাধীন এপেক্স ফ্যাক্টরীর নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা এলাকার ফ্যাক্টরীটির চৌহদ্দির ভেতরে এ ঘটনা ঘটে।

তবে ঘটনাটিকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে সময়ের ব্যবধান নিয়ে। কারণ, এর মাত্র এক ঘণ্টা আগে ভোর সাড়ে ৪টার দিকে হান্নানকে দায়িত্বস্থলে দেখেছিলেন তাঁর ইনচার্জ। তখন পরিস্থিতি ছিল স্বাভাবিক বলেই জানা গেছে।

এরপর কী ঘটেছিল, তা এখনো অজানা।

ঘটনার খবর পেয়ে স্বজনদের মধ্যে প্রথমদিকে ছুটে আসেন নিহতের ভাতিজা আব্দুল আজিজ। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, আমগাছের ডালে বুটের লেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ছোট কাকা ঝুলছেন। গাছটির কাছ থেকে আনুমানিক ১০ হাত দূরে পড়ে ছিল হান্নানের পরিহিত বুটজোড়া।

নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁর এমন সিদ্ধান্তের কোনো কারণ জানাতে পারেনি। ফলে ঘটনাটি নিয়ে স্বজনদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে দায়িত্বস্থলে থাকা অবস্থায় এত অল্প সময়ের মধ্যে কীভাবে ঘটনাটি ঘটল, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।

মো. আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারি মন্ডল এলাকার মৃত সলিমুদ্দিন আকন্দের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে কালীগঞ্জে থেকে উলুখোলা বড়ইতলা এলাকায় নির্মাণাধীন এপেক্স ফ্যাক্টরীতে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দেন আব্দুল আজিজ।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়ায় তদন্ত চলছে।

ভোরের অন্ধকার কাটার আগেই শেষ হয়ে গেল একটি জীবন। কিন্তু সেই জীবনের শেষ মুহূর্তগুলোতে কী ঘটেছিল-তার উত্তর এখনো রয়ে গেছে অজানা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo